৬ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার
দি নিউজ লায়ন ; গৃহস্থের বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হল ৬ ফুট লম্বা একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। জানা গেছে মঙ্গলবার দুপুরে উদয়নারায়ণপুরের শিবানিপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বেরা তার বাড়ির রান্নাঘরে চন্দ্রবোড়া সাপটিকে দেখতে পান।
আতঙ্কিত প্রসেনজিৎ বাবু রান্নাঘরের দরজা বন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তিনি বন দফতরের খবর দিলে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Post a Comment